শুটিংয়ে আহত অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এ কারণে কৌন বনেগা ক্রোড়পতি ১৮-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।
সাধারণত প্রতিটি পর্বের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে উদ্বোধনী বক্তব্য দেন অমিতাভ। তবে বুধবারের পর্বে তাকে চেয়ারে বসে সঞ্চালনা করতে দেখে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে অমিতাভ নিজেই জানান, আগের দিনের শুটিংয়ে পিছলে পড়ে তার হাঁটুতে চোট লাগে। ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কিছুটা সমস্যা হচ্ছিল।
৮৩ বছর বয়সী এই অভিনেতা দর্শকদের আশ্বস্ত করে বলেন, আঘাত গুরুতর নয়। খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।
এর আগে নিজের একটি ব্লগ পোস্টে wishes to retire কথাটি লেখায় অমিতাভের অভিনয় থেকে অবসরের জল্পনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পরিষ্কার করে তিনি জানান, অভিনয় থেকে অবসর নেওয়ার কথা তিনি বলেননি। ঘুমাতে যাওয়ার প্রসঙ্গেই ওই কথাটি লিখেছিলেন।
আরও পড়ুন: রাজের কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমণি
অমিতাভ বচ্চনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮ এডি সিনেমায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








