স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩১, ১২ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে সবার আগে জাপানে ঋতুপর্ণারা

এশিয়ান গেমসের প্রস্তুতিতে সবার আগে জাপানে ঋতুপর্ণারা

ছবি: সংগৃহীত

জাপানের আইচি-নাগোয়া শহরে আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠছে এশিয়ান গেমসের। এবারের আসরে ২২টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। সবার আগে আয়োজক শহরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

এশিয়ান গেমস শুরুর পাঁচ দিন আগে, ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথম ম্যাচ। এ উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চীনের গুয়াংজু থেকে জাপানের নাগোয়ার উদ্দেশে রওনা হন ঋতুপর্ণারা। জাপান সময় রাত ৯টায় তারা নাগোয়া বিমানবন্দরে পৌঁছান।

বাংলাদেশ নারী ফুটবল দলের ভেন্যু ওসাকা। গেমসে অংশগ্রহণের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড সক্রিয় করতেই নাগোয়ায় যায় দলটি। কার্ড সক্রিয় হওয়ার পর বাসযোগে ওসাকার উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল।

জাপানে এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে বাংলাদেশ দল এক সপ্তাহের বেশি সময় চীনের গুয়াংজুতে অবস্থান করে। সেখানে একটি প্রস্তুতি ম্যাচে চোট পান নবীরন খাতুন। ফলে তার পক্ষে টুর্নামেন্টে খেলা সম্ভব হবে না। তিনি দলের সঙ্গে চীন থেকে জাপানে গেলেও তার পরিবর্তে ঢাকায় থাকা অন্য একজন ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণ করে আসছে। প্রতিটি আসরেই বাংলাদেশের পুরুষ ফুটবল দল অংশ নিলেও এবার তারা নেই। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী ফুটবল দল এশিয়ান গেমসে অংশ নেয়।

আরও পড়ুন:  ভারতের কাছে হেরে ফাইনাল স্বপ্ন শেষ বাংলাদেশের

এশিয়া কাপের মূল পর্বে খেলা ঋতুপর্ণাদের জন্য এটি দ্বিতীয় এশিয়ান গেমস।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়