স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৬

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ

ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচ হেরে মূল পর্বে খেলার স্বপ্ন অনেকটাই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ দলের। এর মধ্যেই কোচ জেরাড জোন্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে জেরাড জোন্সকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে সম্পাদিত চুক্তিও বাতিল করা হয়েছে।

আগামী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ওই ম্যাচে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

বাছাইপর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে হারের পর সিরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বাংলাদেশের। তবে সেই ম্যাচেও বড় ব্যবধানে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই হারের পরই কোচ জেরাড জোন্সকে সরিয়ে দিল বাফুফে।

আরও পড়ুন: বিদেশের মাটিতে হৃদয়ের ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি

ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও টানা দুই পরাজয়ের কারণে মূল পর্বে খেলার সমীকরণ এখন বেশ কঠিন হয়ে গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়