News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সৌদি লিগে যোগ দিলেন মেসি

সৌদি লিগে যোগ দিলেন মেসি

ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপ ফেরার গুঞ্জনের মধ্যেই সৌদি প্রো লিগের ক্লাব এসসি নিওম ১৮ বছর বয়সী রায়ানে মেসিকে দলে নিয়েছে।

ফ্রান্সের ক্লাব স্ট্রাসবুর্গ থেকে ধারে যোগ দেওয়া রায়ানে মেসি চলতি মৌসুমের শেষ পর্যন্ত এসসি নিওমে খেলবেন। তার চুক্তি মৌসুম শেষে শেষ হবে এবং স্থায়ীভাবে কেনার সুযোগ আছে কি না তা এখনও জানানো হয়নি।

সৌদি প্রো লিগে এখন বড় বড় তারকার সঙ্গে তরুণ প্রতিভাদেরও প্রতি নজর দেওয়া হচ্ছে। বিশেষ করে ফরাসি বাজারের খেলোয়াড়দের দিকেই আগ্রহ বেশি। গত গ্রীষ্মে নাথান জেজে, সাইমন বুয়াব্রে ও ভ্যালেন্টিন আতাঙ্গানা সৌদিতে যোগ দিয়েছিলেন। জানুয়ারির শীতকালীন দলবদলেও এই ধারা অব্যাহত থাকে।

আরও পড়ুন: বুমরাহ-সুন্দরের পর মাঠের বাইরে অভিষেক

এই মৌসুমের শুরুতে মেসি ফ্রান্সের লিগ টু ক্লাব পউ-তে ধারে খেলেছেন। সেখানে ১৪ ম্যাচে তিনি ২টি গোল করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়