রোনালদোর ৯৮১তম গোল, হাতছানি দিচ্ছে হাজারের মাইলফলক
ছবি: সংগৃহীত
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেও ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তাঁর দল আল নাসর। ম্যাচে গোল করে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন পর্তুগিজ এই সুপারস্টার।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলে হারায় আল নাসর।
ম্যাচের ৩০ মিনিটে নাওয়াফ বৌশালের পাস থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো। তবে এর আগে ১৫ মিনিটে পেশির চোটে মাঠ ছাড়েন কিংসলে কোমান। তাঁর পরিবর্তে মাঠে নামেন আইমান ইয়াহিয়া।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আইমান ইয়াহিয়ার পাস থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
এই গোলটি ছিল রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। অর্থাৎ, ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১৯ গোল প্রয়োজন তাঁর।
দ্বিতীয়ার্ধে আলিশার ওদিলোভের গোলে ব্যবধান কমায় নেফৎচি ফারগোনা। তবে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে আল নাসরের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরবের ক্লাবটি।
এদিকে, আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল জাতীয় দল নিয়ে বিতর্কের মধ্যেও ক্লাবের হয়ে নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন রোনালদো। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: আবুধাবিতে আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
তবে বিতর্কের মধ্যেও গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন ৪১ বছর বয়সী এই তারকা। টানা দ্বিতীয় ম্যাচে গোল করে আরও একবার বুঝিয়ে দিয়েছেন, তাঁর লক্ষ্য এখন ক্যারিয়ারের ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








