নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে পৌঁছানোর পর কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ইউ আর টেররিস্ট, ইউ কিল্ড বাংলাদেশিজ, গো ব্যাক, ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি এবং ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ-এ ধরনের স্লোগান দেন উপস্থিত ব্যক্তিরা।
আরও পড়ুন: ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর
ভিডিওতে দেখা যায়, পরিস্থিতির মধ্যে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এ সময় ড. ইউনূস ও তাঁর সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানিয়েছেন সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি।
তবে এ ঘটনায় জড়িত প্রবাসীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








