News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ১৫ ডিসেম্বর ২০২৫

যুক্তরাজ্য বিএনপির বিজয় দিবসের সভায় যোগ দেবেন তারেক রহমান

যুক্তরাজ্য বিএনপির বিজয় দিবসের সভায় যোগ দেবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এ আলোচনা সভা হবে।

যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সোমবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সভাপতি এম এ মালিক। 

আলোচনা সভাটি পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অপেক্ষা রয়েছে। অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের শেষ জনসভা ১৬ ডিসেম্বর

উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন বিএনপির এই শীর্ষ নেতা।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়