সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
ছবি: সংগৃহীত
সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার।
এছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে আহতদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করার অনুরোধ
এদিকে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।
নিউজবাংলাদেশ.কম/এনডি








