স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৪, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ১০:২৪, ১৭ আগস্ট ২০২৬

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ০। 

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। এটি ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

আরও পড়ুন: নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি

এদিকে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়