স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ৪ জুলাই ২০২৬
আপডেট: ১৩:৫২, ৪ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সম্মেলন-২০২৬-এ জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে জুলাই স্মৃতি স্মারক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহতদের হাতে এ স্মারক তুলে দেন তিনি।

অনুষ্ঠানে জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।

এছাড়া শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।

আরও পড়ুন: জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানের সঞ্চালক জানান, উপস্থিত প্রতিনিধিদের মাধ্যমে প্রতীকীভাবে স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে। জুলাই আন্দোলনের সব শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য পৃথকভাবে স্মৃতি স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়