News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১২, ৬ মার্চ ২০২৬

ইরাকে তিন বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

ইরাকে তিন বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

ফাইল ছবি

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিলে তিন বাংলাদেশি নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, নিহতদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং একজন ফেনী জেলার বাসিন্দা। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং EL-0875891), মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং A18633961)।

প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে দূতাবাস জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন: জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিহতদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি নিহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়