জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানান।
জিয়া উদ্যান থেকে মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে যাত্রা করবেন। বিকেলে সেখানে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








