জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকাল এর সাংবাদিক আলী মাসুদের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টয়লেটের দরজা খুলে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক
ওসি জানান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ধারণা, আলী মাসুদ স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








