News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৯, ৪ মার্চ ২০২৬
আপডেট: ১৩:৩৯, ৪ মার্চ ২০২৬

সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

দেশের সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৪ মার্চ) সকালে হঠাৎ ঢাকা মেডিকেল কলেজ (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দালালের দৌরাত্ম্য রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে। যে কোনো মূল্যে হাসপাতালে রোগী ভাগাভাগি, ট্রলি ব্যবসাসহ সব ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধ করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে প্রয়োজনের তুলনায় হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেকটাই কম। তবে দ্রুত স্বাস্থ্যকর্মী নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে অপারেশন থিয়েটারের সংখ্যা ও মান বৃদ্ধি এবং ওষুধ সরবরাহ বাড়ানোর পরিকল্পনা চলছে।

সাখাওয়াত হোসেন বলেন, সরকারের সম্পদ সীমিত, সেই সীমিত সম্পদের মধ্যেই জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারাদেশে রোগীদের সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

এছাড়া তিনি উল্লেখ করেন, হাসপাতালের বেডসিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানের ওয়াশ করা হয়। এজন্য সংশ্লিষ্ট পরিচালককে বিল কাটার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়