News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ৪ মার্চ ২০২৬
আপডেট: ১২:১৭, ৪ মার্চ ২০২৬

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

পল কাপুর মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর দিল্লি হয়ে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।

তার সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) তিনি পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি প্রধানমন্ত্রী’র পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর–এর সঙ্গে বৈঠক করবেন এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন।

মার্কিন দূতাবাস গত সোমবার এক বিবৃতিতে জানায়, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো আলোচিত হবে।

আরও পড়ুন: আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিশেষ ফ্লাইট

পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুল থেকে ছুটিতে রয়েছেন এবং সেখানে জাতীয় নিরাপত্তা বিভাগের অধ্যাপকের দায়িত্বও পালন করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়