News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৮, ৪ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১৯, ৪ মার্চ ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে

মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে ঘিরে নাটকীয় দাবির প্রেক্ষাপটে।

বুধবার (৪ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে  নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে দেশটির  এসেম্বলি অব এক্সপার্ট।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বার্তাসংস্থা  ফার্স নিউজ জানায়, ৮৬ বছর বয়সী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন এবং তাকে  ইমাম রেজা মাজারে এ সমাহিত করা হবে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুইবায়ে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনের নিকটে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, হামলার পর কনস্যুলেটের আশপাশ এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়।

দুবাই মিডিয়া অফিসের  এক বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলা থেকে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ইসরায়েলকে রুখতে ইরানকে ক্ষেপণাস্ত্র সহায়তার প্রতিশ্রুতি কিমের

এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদদে  অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার খবর পাওয়া যায়। সেখানেও প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের ভূরাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়