যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে অন্তত ৩০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী তুষারপাত, জমাট বরফ ও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এপি -এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতরের(এনডব্লিউএস) বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশের পূর্বাংশের বড় একটি অংশে কয়েক দিন ‘হিমশীতল বাতাস’ ছড়িয়ে পড়বে। অনেক এলাকায় শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে এবং রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, ফেব্রুয়ারির শুরু পর্যন্ত স্বাভাবিকের তুলনায় অনেক কম তাপমাত্রা থাকতে পারে।
ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার পর্যন্ত ৬ লাখ ৭০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে।
এছাড়া শীতকালীন ঝড়ে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রজুড়ে সাড়ে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে, সোমবারও প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল হয়েছে।
আরও পড়ুন: মেক্সিকোতে ফুটবল ম্যাচে সশস্ত্র হামলা, নিহত ১১
ইউনিভার্সিটি অব মিসিসিপি জানিয়েছে, চলমান চরম শীত ও পুনরুদ্ধার কার্যক্রমের কারণে অক্সফোর্ড ক্যাম্পাসে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








