আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি থেকে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

হরমুজ প্রণালি থেকে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা নজরদারি ও বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত জটিল এক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিন ড্রোন (ইউইউভি) জব্দ করা হয়েছে।

আইআরজিসি জানায়, জব্দ করা ড্রোনটি রেমুস ৬০০ মডেলের একটি অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল (এইউভি)। হরমুজ প্রণালিতে নজরদারির জন্য মার্কিন বাহিনী এটি ব্যবহার করছিল বলে দাবি করেছে ইরান। বর্তমানে ড্রোনটিতে থাকা গোয়েন্দা তথ্য উদ্ধারের চেষ্টা করছেন আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা।

চলতি সেপ্টেম্বরের শুরুতেও হরমুজ প্রণালি থেকে একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছিল আইআরজিসি।

পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

আরও পড়ুন: ভারতে ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে, নিহত ৫৬

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়