News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৫, ৩ মার্চ ২০২৬
আপডেট: ১০:০৫, ৩ মার্চ ২০২৬

সৌদি আরবের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

সৌদি আরবের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস-এ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দাবি, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই সীমিত ছিল এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, শক্তিশালী বিস্ফোরণের পর দূতাবাস ভবনে আগুন দেখা যায়। একই সময়ে এএফপি-কে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এতে সামান্য আগুন লাগে এবং ভবনের কিছু অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়।

রিয়াদের কূটনৈতিক কোয়ার্টার যেখানে বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনীতিকদের আবাসন রয়েছে সেখানে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “আমি পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনেছি। এরপর আকাশে ধোঁয়া উঠতে দেখি।”

আরও পড়ুন: ভুল করে ৩ মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে কুয়েত

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার উৎস ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়