আম্বার আইটির কর্মী আবু বকরের পরিবারের হাতে বিমার টাকা হস্তান্তর
ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) এবং ইনফরমেশন টেকনোলজি (IT) প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেডের প্রয়াত কর্মী (টেকনিশিয়ান) আবু বকরের পরিবারের হাতে গ্রুপ জীবন বিমার অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারে অবস্থিত আম্বার আইটির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম আবু বকরের পিতা মো. আলীম হাওলাদারের হাতে বিমার টাকার চেক তুলে দেন। এর আগে আবু বকরের মৃত্যুর পরে তার যাবতীয় পাওনাদি পরিশোধ করে প্রতিষ্ঠানটি।
এ সময় আম্বার আইটি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মজিবর রহমান উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবু বকরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আরও পড়ুন: ইন্টারনেট সোসাইটি ঢাকার সভাপতি নাদির, বরকতুল আলম সাধারণ সম্পাদক
প্রসঙ্গত, আবু বকর ২০২৪ সালের ২ নভেম্বর আম্বার আইটি লিমিটেডে টেকনিশিয়ান হিসেবে যোগদান করেন। কর্মরত অবস্থায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি আম্বার আইটিতে ১ বছর ১ মাস ১১ দিন কর্মরত ছিলেন।
আম্বার আইটি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পরিচালিত গ্রুপ জীবন বিমা কর্মসূচির আওতায় তার পরিবার এই আর্থিক সহায়তা দেয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এনডি








