তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫০, ১৮ জুলাই ২০২৬

ইন্টারনেট সোসাইটি ঢাকার সভাপতি নাদির, বরকতুল আলম সাধারণ সম্পাদক

ইন্টারনেট সোসাইটি ঢাকার সভাপতি নাদির, বরকতুল আলম সাধারণ সম্পাদক

ছবি: সংগৃহীত

ইন্টারনেট সোসাইটি (আইএসওসি) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ড. মোহাম্মদ নাদির বিন আলী সভাপতি এবং মো. বরকতুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে অনলাইনে অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল শুক্রবার প্রকাশ করা হয়। দেশের ইন্টারনেট উন্নয়ন, ডিজিটাল অধিকার এবং ইন্টারনেট নীতিনির্ধারণ-সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

নির্বাচনের ফল অনুযায়ী, সভাপতি পদে ড. মোহাম্মদ নাদির বিন আলী ৫৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পেয়েছেন ৯৫ ভোট।

দুইটি সহ-সভাপতি পদের মধ্যে সর্বোচ্চ ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. নাসির ফিরোজ। দ্বিতীয় সর্বোচ্চ ২৭১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুমন কুমার সাহা।

আরও পড়ুন: চট্টগ্রামে ইন্টারনেট সেবার প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৮

এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ কাওছার উদ্দীন ৯২ ভোট, শাহানাজ বেগম ৫৬ ভোট, শাহ জাহিদুর রহমান ৫২ ভোট, সৈয়দ মো. গালিব ৪২ ভোট, মাহমুদুল হক ৩৩ ভোট এবং মো. শরিফুল আলম ১৯ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. বরকতুল আলম ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. সেলিম রেজা পেয়েছেন ৮৫ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেবাশীষ দাস। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করা মো. মেহেদী হাসান ৭৮ ভোট, আবদুল্লাহ আল মামুন ৬১ ভোট এবং শাহরিয়ার রহমান ৪৬ ভোট পেয়েছেন।

এর আগে গত ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যরা সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত নতুন নেতৃত্ব আগামী মেয়াদে ইন্টারনেট সোসাইটি ঢাকা চ্যাপ্টারের কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে উন্মুক্ত, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য ইন্টারনেট নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল নীতি, প্রযুক্তি উন্নয়ন এবং ইন্টারনেট গভর্ন্যান্স বিষয়ে কাজ করে আসছে। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়