News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৭, ২০ মে ২০২৬

ঈদে পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

ঈদে পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগানের সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে প্রতিটি পশুর হাটে কন্ট্রোল রুম, চিকিৎসক ও পুলিশের টহলের ব্যবস্থা থাকবে, যাতে ক্রেতারা নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন। এছাড়া পশুর হাটের বর্জ্য হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি ওয়ার্ডে জরিপ কার্যক্রম চলছে। জরিপের ফলাফল বিশ্লেষণ করে আগাম ব্যবস্থা নেওয়া হবে। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়