News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২০, ২০ মে ২০২৬
আপডেট: ১৩:২১, ২০ মে ২০২৬

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) সকালে গাজীপুরে অনুষ্ঠিত আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাহসিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে আনসার ও ভিডিপি মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে এই বাহিনী আরও আধুনিক ও মানবিক সেবামুখী বাহিনী হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও আনসার-ভিডিপির সাফল্য প্রশংসার দাবি রাখে।

আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বাড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: দেশের সেসব জেলায় ৮০ কি. মি. বেগে ঝড়ের আভাস

প্রধানমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়