News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০১, ৫ মার্চ ২০২৬
আপডেট: ২২:০২, ৫ মার্চ ২০২৬

মেট্রোরেলে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু

মেট্রোরেলে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু

ফাইল ছবি

রাজধানীর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রোরেলে কিছু যাত্রীর বিরুদ্ধে আসন দখল করে রাখা বা ‘লুপ রাইডিং’-এর অভিযোগের প্রেক্ষিতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু করেছে।

উত্তরাগামী যাত্রীরা অভিযোগ করেছেন, এক শ্রেণির যাত্রী উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে উঠে পড়েন। তারা মতিঝিল স্টেশনে নামার বদলে সিটে বসেই থাকেন এবং একই ট্রেনে আবার উত্তরার দিকে যাত্রা শুরু করেন। এর ফলে সচিবালয় বা শাহবাগ স্টেশন থেকে ওঠা যাত্রীদের জন্য আসন খালি থাকে না।

মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর (টার্ন-অ্যারাউন্ড) পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল আসার পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। এখন যাত্রীরা সরাসরি মতিঝিল থেকে নতুন ট্রেনে উঠতে পারবেন। কোনো যাত্রী একই ট্রেনে বসে ফেরতি যাত্রা করতে পারবে না; তাকে ট্রেন থেকে নামতে হবে এবং অন্য প্ল্যাটফর্ম থেকে নতুন ট্রেনে উঠতে হবে।

আরও পড়ুন: বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ গায়েব

নজরুল ইসলাম আরও জানান, প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে অহেতুক ঘোরাঘুরি কমানোর জন্য চেকইন ও চেকআউটের মধ্যবর্তী সময় সীমা কমানো হয়েছে। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে যাত্রীরা জরিমানার মুখে পড়তে পারেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়