News Bangladesh

ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০২৬

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

ফাইল ছবি

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১৭ মার্চ থেকে।

আরও পড়ুন: বিএনপিতে যোগদান করলেন জাকসু ভিপি জিতু

এ বি এম আজিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মার্চ থেকে সব ক্লাস স্থগিত থাকবে। অন্যদিকে অফিসসমূহ ১৭ মার্চ থেকে ছুটিতে যাবে। তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগসমূহ এ সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ করতে পারবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়