News Bangladesh

ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৮, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৪৮, ৩১ জানুয়ারি ২০২৬

রাবির তৃতীয় বর্ষের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবির তৃতীয় বর্ষের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবাইদা ইসলাম ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার

সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ বা বিষণ্নতার কারণে এই ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়