News Bangladesh

ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২০, ২০ জানুয়ারি ২০২৬

শাবিপ্রবি ছাত্রদল নেতা জুনায়েদকে আজীবন বহিষ্কার

শাবিপ্রবি ছাত্রদল নেতা জুনায়েদকে আজীবন বহিষ্কার

মো. জুনায়েদ। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদকে সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুনায়েদ হাসানকে এই পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এছাড়া ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, বহিষ্কৃত জুনায়েদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার।

আরও পড়ুন: জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জানাগেছে, জুনায়েদ শাকসু নির্বাচনে স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ছিলেন। এর পাশাপাশি, শাকসু নির্বাচন বাতিলের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের আন্দোলনের সময় জুনায়েদ নির্বাচনের পক্ষে শাবিপ্রবিতে সরব ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়