সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫৭, ২৯ এপ্রিল ২০২১

শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন কোয়েল

শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন কোয়েল

মিতিন মাসি খ্যাত কোয়েল মল্লিকের জন্মদিন ছিল ২৮ এপ্রিল। বরাবরের মতো ছোটদের দাতব্য সংস্থা মায়ের আশার শিশুদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করলেন।

তবে এবার আয়োজন ছিল ভিন্ন।

৩৮ পার করা এই অভিনেত্রীর জন্মদিনে প্রথম যে সংযোজন, তা হলো কোয়েলের সন্তান, কবীর।

হিন্দুস্তানটাইমস ডটকম জানায়, গত বছর ৫ মে অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ের কোল আলো করে আসে পুত্র সন্তান। এক বছরও হয়নি এই ছোট মল্লিকের।

এর মাঝেই মায়ের সঙ্গে এক হয়ে অন্য শিশুদের সঙ্গে পালন করলো মায়ের জন্মদিন।

গেল বছর লকডাউনে অত কড়াকড়ি না থাকায় নিজেই উপস্থিত ছিলেন ‘মায়ের আশা’র শিশুদের সঙ্গে।

এবারও সাজসাজ রব উঠেছে, শিশুরা ‘মিতিন মাসি’র জন্মদিনে মাসির পাঠানো ভালোমন্দ খেয়েছেন- তবে ‘মাসি’ ছিলেন অনলাইনে যুক্ত।

একটি ভিডিও বার্তায় প্রত্যেককে ভালোবাসা জানিয়েছেন টলি কুইন হিসেবে পরিচিত কোয়েল। আন্তরিক ধন্যবাদ জানাতে ভোলেননি তার ‘ফ্যান ক্লাব’য়ের সদস্যদের।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়