স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৯, ৯ মার্চ ২০২১

অবশেষে টাইগারদের সঙ্গে যোগ দিচ্ছেন ভেট্টোরি

অবশেষে টাইগারদের সঙ্গে যোগ দিচ্ছেন ভেট্টোরি

টাইগাররা স্পিন বোলিং পরামর্শক হিসেবে ড্যানিয়েল ভেট্টোরি দলের সঙ্গে সবশেষ কাজ করেছেন ২০২০ সালের জিম্বাবুয়ে সিরিজে। ঘরের মাঠে ঐ সিরিজের টেস্ট ম্যাচ শেষ করেই দেশের বিমান ধরেন নিউজিল্যান্ডের কিংবদন্তি এই স্পিনার। ফলে এরপর আর কোন সিরিজেই তাকে দেখা যায়নি।
অবশেষে শিষ্যদের সঙ্গে যোগ দিচ্ছেন ভেট্টোরি। কিউদের সঙ্গে সিরিজ শুরুর আগে ১১ মার্চ থেকে কুইন্সটাউনে অনুষ্ঠেয় বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে তাইজুল, মিরাজদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক এই ব্ল্যাকক্যাপস অধিনায়ক। আগামীকাল বিকেল ৩টায় নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ দলের বাধ্যতামুলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে।
কোয়ারেন্টাইন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কাল ক্রাইস্টচার্চের টিম হোটেল শ্যাটো অন দ্য পার্ক ছেড়ে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য সন্ধ্যায় কুইন্সটাউনের বিমান ধরবে বাংলাদেশ দল। পরশু থেকে শুরু হবে সিরিজ পূর্ব মূল প্রস্তুতি। সেখানে দলের সঙ্গে দিবেন টাইগার স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি।
নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের টিম লিডার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কুইন্সটাউনে প্রস্তুতি ক্যাম্পে আমাদের সঙ্গে ভেট্টোরি যোগ দিবেন।’
এই সিরিজ দিয়েই বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তি টানবেন ড্যানিয়েল। কেননা বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ১শ দিন কাজ করবেন, বিসিবি’র সঙ্গে এমন একটি চুক্তি করেছিলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক। যা নিউজিল্যান্ড সিরিজ দিয়ে হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়