ফেরার দেশে আম্পায়ারদের কোচ মাসুম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আম্পায়ার আফজালুর রহমান মাসুম আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার ১১ (মার্চ) ভোরে হঠাৎ না ফেরার দেশে চলে যান তিনি। পারিবারিক সূত্র জানায়, ভোরে ফজরের নামাজের পর স্ট্রোক করে মারা যান তিনি।
আফজালুর রহমান মাসুমের খুব কাছের সূত্র আরও জানান, প্রতিদিনের মত আজও ফজরের নামজ আদায় করেন আম্পায়ার মাসুম। এরপরই মহাখালি ডিওএইচএস-এ নিজ বাসায় স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে প্রাথমিকভাবে তাকে আয়শা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আম্পায়ারের পাশাপাশি পরে ধীরে ধীরে আম্পায়ারদের কোচিং করাতেন। আম্পায়ারদের গুরু, মেন্টর ও শিক্ষকের ভূমিকায় ছিলেন শেষ কয়েক বছর। মৃত কালে তার বসয় হয়েছিল ৫৫। মাসুমের মৃত্যু আম্পায়ার্স-স্কোরারদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মত। শুধু ঢাকার ক্রিকেট পাড়া নয়, মাসুমের মৃত্যুতে ব্যথিত ঢাকা তথা দেশের ক্রিকেটাঙ্গনও।
নিউজবাংলাদেশ.কম/এনডি








