স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৪, ৮ মার্চ ২০২১

সূচকের উত্থান লেনদেন মন্দা

সূচকের উত্থান লেনদেন মন্দা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই লেনদেন কমেছে। 
সোমবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৭২১ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১২৯টির, কমেছে ১০৭টির এবং পরিবর্তন হয়নি ১১১টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক শূন্য ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৪ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ৯৪ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৮ পয়েন্টে ও ১ হাজার ২৬৫ দশমিক ২০ পয়েন্টে। 
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সামিট পাওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লার্ফাজ হোল্ডসিম, বিডি ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, গ্রামীন ফোন, জিবিবি পাওয়ার, স্কয়ার ফার্মা।
অপর পুঁজিবাজার সিএসইতে আজ লেনদেনের পরিমাণ ৩৮ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৬২ কোটি ২২ লাখ  টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯২টির, কমেছে ৭৭টির এবং পরিবর্তন হয়নি ৬১টি কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬১ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬২ দশমিক ২০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫২ দশমিক ৯৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩৭ দশমিক ৫২ পয়েন্ট ও সিএসআই সূচক ৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৫০ দশমিক ৩১ পয়েন্টে, ১২ হাজার ৫৫৯ দশমিক ৭০ পয়েন্টে, ৯ হাজার ৮০৮ দশমিক ৪৬ পয়েন্টে ও ১ হাজার ২৬ দশমিক ৪৫ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়