স্পোর্টস রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪০, ৮ মার্চ ২০২১

বঙ্গবন্ধু গেমসের ফাইনালে সালমার নীল দল

বঙ্গবন্ধু গেমসের ফাইনালে সালমার নীল দল

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ফাইনালে উঠেছে সালামদের নীল দল। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে মুখোমুখি হয়েছিল নীল ও সবুজ দল। এ ম্যাচে সবুজ দলকে গুড়িয়েছে সালমা খাতুনের নীল দল। সালমা-জাহানারারা সবুজ দলের বিপক্ষে জিতেছে ১০ উইকেটের ব্যবধানে।
তিন দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১২ মার্চ)। এর আগে অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল দল ও সবুজ দল একে অপরের মুখোমুখি হবে। এই দুই দলের মধ্যকার জয়ী দলই ফাইনালে সালমা খাতুনের নীল দলের বিপক্ষে খেলবে।
এ দিন সিলেটে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩৯.৫ ওভারে ৮৩ রানে অলআউট হয় সবুজ দল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান আসে অধিনায়ক শারমিন সুলতানার ব্যাট থেকে। আর নীল দলের হয়ে মুমতাহেনা ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন চারটি উইকেট। দুটি করে উইকেট ঝুলিতে পুরেন সালমা খাতুন ও জাহানারা আলম। আগের ম্যাচে ছয় উইকেট নেওয়া ফারিহা তৃষ্ণা এদিন কোনো উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছেন। সাত ওভার বল করে খরচ করেছেন মাত্র ৮ রান। যার মধ্যে আছে চারটি মেইডেনও। 
জবাবে মাত্র ৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সালমা খাতুনের দল উদ্বোধনী জুটিতেই তোলে ৫৮ রান। সানজিদা মেঘলার বলে বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন ২৪ রান করে নুজহাত টুম্পার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ফারজানা হক পিংকিকে নিয়ে বাকি পথ পাড়ি দেন আরেক ওপেনার শামীমা সুলতানা। মাত্র ২২.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সালমা খাতুনের নীল দল।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়