বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩০, ৪ আগস্ট ২০২৬

ভক্তের ক্যামেরায় ধরা পড়ল ‘কিং’-এর লুকে শাহরুখ!

ভক্তের ক্যামেরায় ধরা পড়ল ‘কিং’-এর লুকে শাহরুখ!

বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা কিং–এর সম্ভাব্য নতুন লুক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। সম্প্রতি লন্ডনে ছুটি কাটানোর সময় এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। সেই ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা।

ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখ কালো রঙের হুডি ও ভিআর-৪৬ লেখা একটি কালো ক্যাপ পরেছিলেন। মুখ আড়াল করার চেষ্টা করলেও ক্যাপের ফাঁক দিয়ে তার ব্লিচ করা চুল দেখা যায়। অনেকের ধারণা, পরিচালক সিদ্ধার্থ আনন্দের কিং সিনেমায় ব্যবহৃত নতুন লুক গোপন রাখতেই এমন সতর্ক ছিলেন তিনি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিং সিনেমায় শাহরুখ খানকে ধূসর চুলের এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

লন্ডনে ঘোরাঘুরির সময় শাহরুখের পরনে ছিল সাদা টি-শার্ট। সাধারণ পোশাকে থাকলেও ভক্তদের আগ্রহ এড়াতে পারেননি তিনি। সেখানে কয়েকজন অনুরাগীর সঙ্গে ছবিও তুলেছেন এই অভিনেতা।

আরও পড়ুন: আমার জীবন নিয়ে উপদেশ দিতে আসবেন না, ক্ষোভ বাঁধনের

এদিকে লন্ডনে শাহরুখ খানের বাড়িও ভক্তদের অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য ভক্ত। অনেকেই সেখানে ছবি ও সেলফি ভিডিও ধারণ করছেন। দৃশ্যটি মুম্বাইয়ে শাহরুখের বাসভবন মান্নাত–এর সামনে প্রতিদিন ভক্তদের ভিড়ের চিত্রকেই মনে করিয়ে দিচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়