বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৫, ১ আগস্ট ২০২৬

মুক্তির প্রথম দিনেই ৭২ কোটি টাকা আয়, রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান’

মুক্তির প্রথম দিনেই ৭২ কোটি টাকা আয়, রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান’

ছবি: সংগৃহীত

ভারতীয় বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে মার্ভেলের নতুন ছবি স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। মুক্তির প্রথম দিনেই ভারতে হলিউড চলচ্চিত্রের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে টম হল্যান্ড অভিনীত এই সিনেমা।

ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে,সিনেমাটি ১৭ হাজার ২৫০টি শো থেকে নেট ও গ্রস মিলিয়ে প্রায় ৭২ কোটি ৪৪ লাখ টাকা আয় করেছে। এর আগে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম মুক্তির প্রথম দিনে ৬৫ কোটি টাকা আয় করে রেকর্ড গড়েছিল। নতুন এই সাফল্যে সেই রেকর্ড ভেঙে দিয়েছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। মুক্তির দিনে সিনেমাটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৭২ দশমিক ৩ শতাংশ।

ভাষাভিত্তিক আয়ের দিক থেকে ইংরেজি সংস্করণ সবচেয়ে এগিয়ে। এটি প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। হিন্দি ডাব সংস্করণের আয় প্রায় ২২ কোটি টাকা। এছাড়া তামিল সংস্করণ প্রায় ৩ কোটি এবং তেলেগু সংস্করণ প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করেছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রিটন পরিচালিত ছবিতে পিটার পার্কারের চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড। তার সঙ্গে অভিনয় করেছেন জেনডায়া, স্যাডি সিংক, জন বার্নথাল ও মার্ক রাফালো।

আরও পড়ুন: ওটিটিতে আসছে নাজিফা তুষির অ্যানি

স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এর ঘটনার পর নিজের পরিচয় হারিয়ে নতুনভাবে নিউইয়র্কের সুপারহিরো হিসেবে পিটার পার্কারের পথচলার গল্প নিয়েই নির্মিত হয়েছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে।

সর্বশেষ

পাঠকপ্রিয়