বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ৩১ জুলাই ২০২৬

ওটিটিতে আসছে নাজিফা তুষির ‘অ্যানি’

ওটিটিতে আসছে নাজিফা তুষির ‘অ্যানি’

নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

ওটিটিতে আসছে নাজিফা তুষির অ্যানি

বিশ্বের মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এর উইমেন ইন সিরিজ বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম সিরিজ অ্যানি এবার দেশের দর্শকদের জন্য আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের পরিচালনায় নির্মিত এই মিনি সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি।

গত ২৯ জুন আইস্ক্রিনের প্রধান কার্যালয়ে সিরিজটির নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে প্রদর্শন-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেনসহ সংশ্লিষ্টরা।

প্রযোজক এহসানুল হক বাবু বলেন, “সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও অ্যানি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক সিরিজটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা পাবেন।”

নাজিফা তুষির পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ আরও অনেকে।

এর আগে গত ৯ জুন জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এ অ্যানির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। শুধুমাত্র টেলিভিশন ও ওয়েব সিরিজকে কেন্দ্র করে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হওয়া বাংলাদেশের প্রথম সিরিজ এটি।

আরও পড়ুন: উরফি জাভেদের ভিডিও ভাইরাল

মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল এবং অডেশাস অরিজিনালস-এর ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম ও রায়হান সিকদার। নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়