বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৩, ২৯ জুলাই ২০২৬

ফেসবুকে সাকিবকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন পরীমণি

ফেসবুকে সাকিবকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন পরীমণি

সাকিব আল হাসান ও পরীমনি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় নতুন মাইলফলক স্পর্শ করেছেন অভিনেত্রী পরীমণি। দীর্ঘদিন শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন দেশের সবচেয়ে বেশি অনুসারী থাকা তারকায় পরিণত হয়েছেন তিনি।

বর্তমানে পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের কিছু বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন এই অভিনেত্রী।

ফেসবুকে জনপ্রিয়তার দৌড়ে এর আগেও কয়েকবার সাকিব ও পরীমণির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। ২০২৩ সালের আগস্টে সাকিব আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বৃদ্ধি পাওয়ায় তাকে ছাড়িয়ে গেছেন পরীমণি।

শুধু অনুসারীর সংখ্যাই নয়, পরীমণির পোস্টে ভক্তদের সরব উপস্থিতিও চোখে পড়ার মতো। সম্প্রতি কন্যা সন্তানকে নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন এসেছে। এছাড়া মিষ্টি রোদে তোলা নিজের তিনটি ছবি শেয়ার করলে সেটিতে সাড়ে ৫৬ হাজারের বেশি রিঅ্যাকশন পাওয়া যায়। তার সাম্প্রতিক ভিডিওগুলোর ভিউও ১০ লাখ থেকে দেড় কোটির বেশি।

১ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকলেও পরীমণি নিজে মাত্র সাতটি অ্যাকাউন্ট অনুসরণ করেন। তবে সেই তালিকা তিনি প্রকাশ্যে উন্মুক্ত রাখেননি।

অভিনয়ে আগের তুলনায় এখন অনেকটাই অনিয়মিত পরীমণি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান বডি এবং সন্তানদের নিয়েই বেশি সময় ব্যয় করছেন। পাশাপাশি বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: ৪ বার বিয়ে, ৪ বার বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার লোপেজ

গত দেড় বছরে একাধিক সিনেমায় তার যুক্ত হওয়ার খবর এলেও সেসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে উল্লেখযোগ্য কোনো তথ্য প্রকাশ হয়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়