News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৬, ১৭ এপ্রিল ২০২৬

টাইগারদের সমর্থনে গ্যালারিতে জাইমা রহমান

টাইগারদের সমর্থনে গ্যালারিতে জাইমা রহমান

ছবি: সংগৃহীত

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম এই ম্যাচটি গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। 

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ম্যাচটি শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর তিনি স্টেডিয়ামে উপস্থিত হন।

মাঠের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের একটি কর্পোরেট বক্সে বসে জাইমা রহমানকে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে দেখা গেছে। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হোম সিরিজের প্রথম ওয়ানডেতেও তিনি গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের সমর্থন জানিয়েছিলেন। সেবার তিনি প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখলেও এবার স্থান পরিবর্তন করে প্রেসবক্সের বিপরীত দিকের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে আসন নিয়েছেন। মূলত গত ম্যাচে তাকে ঘিরে দর্শকদের যে বাড়তি ভিড় ও উন্মাদনা তৈরি হয়েছিল, সেটি এড়াতেই এবার তিনি সাধারণ স্ট্যান্ডের কর্পোরেট বক্সে বসে খেলা দেখছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বিসিবিতে নতুন গতি, আসছে ‘ক্যাপ্টেন্স কার্ড’ ও ‘হেলথ কার্ড’

ম্যাচের শুরুতে টস জিতে সফরকারী নিউজিল্যান্ড আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ফলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রথমে ফিল্ডিংয়ে নামে। কিউইরা ব্যাটিংয়ে নেমে কিছুটা চাপের মুখে পড়লেও ওপেনার হেনরি নিকোলস ও উইল ইয়াংয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিউজিল্যান্ড তাদের নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে কিউইদের বড় সংগ্রহ গড়তে বাধা দিয়েছেন।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে প্রায়ই জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও ক্রীড়াঙ্গনে উপস্থিত হতে দেখা যাচ্ছে। বিশেষ করে ক্রিকেট মাঠে তার নিয়মিত উপস্থিতি সমর্থকদের মাঝে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দল ২৪৮ রানের লক্ষ্য তাড়ায় তাদের ব্যাটিং ইনিংস শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়