|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ১৯ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১২:২৩, ৮ ফেব্রুয়ারি ২০২০

বার্সার ম্যাচে রোনালদোকে নিয়ে ব্যঙ্গ করায় অভিযোগ গঠন

বার্সার ম্যাচে রোনালদোকে নিয়ে ব্যঙ্গ করায় অভিযোগ গঠন

ক্রিস্তিয়ানো রোনালদোর উদ্দেশ্যে অপমানজনক কথা বলায় এক দল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে লা লিগা কর্তৃপক্ষ। বিষয়টি লিগের সহিংসতা বিরোধী কমিশনে এবং টুর্নামেন্ট কমিটিতে তোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন লিগ সভাপতি হাভিয়ের তেবাস।

গত রোববার বার্সেলোনা ও লেভান্তে ম্যাচের ৬৫তম মিনিটে গোলপোস্টের পেছনে দক্ষিণ গ্যালারির ২০০ জনের মতো দর্শক রিয়াল ফরোয়ার্ডকে নিয়ে আপত্তিকর শব্দ উচ্চারণ করে।

ওই ম্যাচে মাঠে ছিলেন এলএফপির একজন নির্বাহী এবং তিনিই বিষয়টি নিয়ে রিপোর্ট তৈরি করেছেন। ভিডিও ফুটেজ এবং মাঠের নিরাপত্তা কর্মীদের প্রমাণ সাপেক্ষ্যে রিপোর্ট তৈরি করা হয়েছে বলেও লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

কাম্প নউয়ে লেভান্তের বিপক্ষে ম্যাচটি ৫-০ গোলে জেতে স্বাগতিক বার্সেলোনা।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়