বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কার্যক্রম শুরু
ফাইল ছবি
প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কার্যক্রম শুরু করেছে বিএনপি।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়।
সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: ‘আমরা উদারতা দেখিয়েছি, জামায়াতের উচিত তা গ্রহণ করা’
এতে অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা অংশ নিয়ে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








