স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ৬ জুন ২০২৬
আপডেট: ১৪:৪২, ৬ জুন ২০২৬

বিদ্যুৎ-জ্বালানি খাতে চুরি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানি খাতে চুরি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংঘটিত দুর্নীতি ও অর্থপাচারের কারণেই দেশের মানুষ এখনো চাপের মধ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে আগের সরকারের সময় চুরি ও অর্থপাচারের যে বিশাল বোঝা তৈরি হয়েছে, তার প্রভাব বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কাজ করছে এবং দুর্নীতির চক্র ভাঙতে সময় লাগবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে সৃষ্ট চাপ থেকে দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে সুরক্ষা দিতে সক্ষম হয়েছে সরকার।

প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম সমন্বয় করলেও সরকারের উদ্যোগে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য মূল্যবৃদ্ধি কার্যকর করা হয়নি। এতে নিম্ন ও স্বল্প আয়ের গ্রাহকেরা উপকৃত হবেন।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের যাতায়াত ও পরিবহন খাতের কথা বিবেচনা করে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

বিগত সরকারের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, কিছু প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎ খাতকে উৎপাদনমুখী না করে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল। এর ফলেই বর্তমানে জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়