স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩০, ৬ জুন ২০২৬

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম সমন্বয় করা হলেও দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে কোনো মূল্য বৃদ্ধি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (৬ জুন) সচিবালয়ে দেশের সামগ্রিক বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের বিশেষ সিদ্ধান্তের কারণে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য আগের মূল্যই বহাল রাখা হয়েছে। ফলে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির বিপুলসংখ্যক গ্রাহক সরাসরি উপকৃত হবেন।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত দুর্নীতি, অর্থপাচার ও নানা অনিয়মের প্রভাব বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে।

তিনি বলেন, দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। অতীতের সরকারগুলো উৎপাদনমুখী নীতির পরিবর্তে আমদানিনির্ভর নীতিকে বেশি গুরুত্ব দেওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: এবারের ডেঙ্গুর রূপ হতে পারে ভয়াবহ, রক্তক্ষরণের আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, বিদ্যমান সংকট মোকাবিলায় সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়