টাইমস অব বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আবুল কালাম আজাদ
আবুল কালাম আজাদ। ছবি: নিউজবাংদেশ
টাইমস অব বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (১৪ মে) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আবুল কালাম আজাদ তার দীর্ঘ ২৯ বছর সাংবাদিকতার জীবনে নিয়মিত রিপোর্টিংয়ের পাশাপাশি দেশের শীর্ষ ইংরেজি গণমাধ্যমে বিভিন্ন দায়িত্বশীল পদে আসীন ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছেন। তার লেখা উল্লেখযোগ্য বই ‘উইমেন অ্যান্ড টেরোরিজম ইন বাংলাদেশ’। বইটি ২০২৪ সালে জার্মানির বার্লিন থেকে প্রকাশিত হয়। বাংলাদেশের নারী জঙ্গিদের নিয়ে এটি প্রথম গবেষণাধর্মী বই।
আরও পড়ুন: বৈশ্বিক সংকটে কৌশলগত সহযোগিতায় ঢাকা-ওয়াশিংটন জ্বালানি চুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন আবুল কালাম আজাদ। তিনি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তিনি পেশাগত জীবন শুরু করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








