দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার
ছবি: সংগৃহীত
সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, তিনটি রুটের প্রস্তাবনা আছে। এক নম্বর প্রস্তাবনা, দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে করা হতে পারে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: যানজট কমাতে গার্মেন্টসে ঈদের ছুটি ধাপে ধাপে
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহণমন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য, মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে স্থাপিত বর্তমান পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয় ৩০ হাজার কোটি টাকার বেশি। সেতুরটির উদ্বোধন করা হয় ২০২২ সালে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








