স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ১১ এপ্রিল ২০২৬

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন

ছবি: সংগৃহীত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

আরও পড়ুন: ৫ শতাংশ বিদ্যুৎ গিলে খাচ্ছে অটোরিকশা: সংকটে সাশ্রয় নীতি

লন্ডনে যোগদানের আগে আকবর হোসেন বিবিসি বাংলা-এর ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়