News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৮, ৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:৪৮, ৫ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দিলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দিলেন মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রবিবার (৫ এপ্রিল)  প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে তার বাবা ও মায়ের স্মৃতিবিজড়িত দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন।

উপহার দেওয়া ছবির একটি ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুক্তরাষ্ট্র সফরের সময় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের। অন্য ছবিটি ১৯৯২ সালের ১৯ মার্চ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফরের সময় তোলা, যেখানে ওভাল অফিসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের (সিনিয়র) সঙ্গে বৈঠকের দৃশ্য রয়েছে।

প্রধানমন্ত্রী এ বিশেষ উপহারের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও দুই দেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেন। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: হাম সন্দেহে ২২ দিনে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭,৬১০ শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়