News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৭, ৭ মার্চ ২০২৬
আপডেট: ১২:৩৯, ৭ মার্চ ২০২৬

রাজধানীর বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

রাজধানীর বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে বাড়তি চাহিদার কারণে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। অনেক যানবাহন চালক খালি হাতে ফিরে যাচ্ছেন, পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড়।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও সরকারি নিয়ম অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। ফলে কিছু ক্রেতা পাম্পে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। গ্রাহকরা সরকারের কাছে পাম্পগুলোর কার্যক্রমে কঠোর নজরদারি করার দাবি জানিয়েছেন।

পাম্প মালিকরা জানান, যে পরিমাণ তেল আসার কথা ছিল, তা পর্যাপ্তভাবে পৌঁছায়নি। স্বাভাবিক চাহিদার তুলনায় বাড়তি চাহিদার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের অন্যান্য জেলায়ও পাম্প ও ডিপোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। সরবরাহ যানভিত্তিক কোটা মেনেই দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্পে গিয়ে দেখা গেছে তেল নেওয়ার জন্য চালকদের মধ্যে জটলা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, কিছু পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে পাম্প মালিক দাবি করেছেন, জেলায় তেলের কোনো সংকট নেই এবং ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে।

কিছু চালকের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষ করে ইরান-আমেরিকার উত্তেজনার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছেন। পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছে, ডিপো থেকে পর্যাপ্ত তেল না আসায় সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। গত দুদিন ধরে সরবরাহ কমে যাওয়ায় এই জটিলতা বৃদ্ধি পেয়েছে।

বগুড়া ও শাহজাহানপুর এলাকার কয়েকজন চালক জানান, দীর্ঘ সময় ধরে তেল নেওয়ার জন্য ঘুরে বের হতে হচ্ছে। কমল নামে এক মোটরসাইকেল চালক বলেন, “এভাবে সরবরাহ বন্ধ রেখে জনগণকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। এখানে সিন্ডিকেট সুযোগ নিচ্ছে।

আরও পড়ুন; ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

স্থানীয়রা মনে করছেন, সরকারিভাবে জ্বালানির দাম না বাড়ালেও সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুজব ও অতিরিক্ত তেল মজুত করার প্রবণতা পরিস্থিতি জটিল করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়