নির্বাচনে যেকোনো অস্ত্রই থ্রেট: আইজিপি
ছবি: সংগৃহীত
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্ত্রই সম্ভাব্য ঝুঁকি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ সম্পর্কিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর মোট ২৭,৯৯৫টি বৈধ অস্ত্র জমা দেওয়া হয়েছে। যে অস্ত্রগুলো জমা পড়েনি, তার সংখ্যা খুবই কম। অনেক মালিক বিদেশে থাকায় কিছু অস্ত্র এখনও জমা পড়েনি।
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ নিশ্চিত করতে এবার ১ লাখ ৮৭,৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে চালানো হবে, যেখানে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা এবং পুলিশ সুপারদের মাধ্যমে ড্রোন ব্যবহার করা হবে।
আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
আইজিপি বাহারুল আলম নিশ্চিত করেছেন, নির্বাচনের সময় সকল প্রকার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








