News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৫, ৪ মার্চ ২০২৬

শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ শতাধিক

শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ শতাধিক

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার ঘটনা ঘটেছে, যার ফলে জাহাজটি ডুবে গেছে এবং নাবিকদের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধার অভিযান চলমান এবং আহত ও নিখোঁজদের খোঁজে তৎপরতা অব্যাহত রয়েছে।

বুধবার (০৪ মার্চ) স্থানীয় সময় সকালে ভারত মহাসাগরের গলে উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে এই হামলার শিকার হয়ে জাহাজটি সমুদ্রে তলিয়ে যায়। হামলার পর জাহাজ থেকে জরুরি সংকেত পাঠানো হয়, যা পেয়ে সকাল ৬টা থেকে (স্থানীয় সময়) শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে।

শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সংসদে জানান, জাহাজ থেকে অন্তত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজন গুরুতর আহত। 

আরও পড়ুন: ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে

এছাড়া স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উদ্ধারকাজে এখনও ৭৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অভিযান অব্যাহত আছে।

শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, হামলার দায়ী পক্ষ এখনও নির্ধারণ করা যায়নি। জাহাজটি ডুবে গেছে এবং নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারে তৎপর রয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি সতর্ক পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ঘটনার সঠিক কারণ ও দায়ীদের শনাক্ত করার চেষ্টা করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়