News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৯, ৩ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৪৯, ৩ মার্চ ২০২৬

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

ছবি: সংগৃহীত

ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষিতে সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ বা শিগগিরই মেয়াদ শেষ হতে যাওয়া সব এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাসের জন্য বৃদ্ধি করা হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে সময়সীমা আরও বাড়ানো হতে পারে। সিদ্ধান্তটি কার্যকর হবে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে।

মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ফি দিতে হবে না। সংশ্লিষ্ট দফতরে গিয়ে আবেদন করারও প্রয়োজন নেই।

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব এন্ট্রি ভিসায় নিয়মভঙ্গ হয়েছে, তাদের নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। এরপর তারা মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফের সুবিধা পাবেন।

আরও পড়ুন: চতুর্থ দিনে হামলা-পাল্টা হামলায় নিহত বেড়ে ৬১১

এছাড়া স্থায়ী বাসিন্দা ও ভ্রমণকারীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়