ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৮
ফাইল ছবি
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে ২০২৬ সালের শুরু থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারালেন মোট তিন জন।
সোমবার (০২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন মৃত্যুর ঘটনা ঢাকা বিভাগের বাসিন্দার। এর আগে ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি আরও দুইজন ডেঙ্গুতে মারা গিয়েছিলেন।
আরও পড়ুন: মৃত্যুহীন দিনে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন, খুলনা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন এবং রাজশাহী বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।
চলতি ২০২৬ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১,১১৩ জন। এই বছর ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।
তথ্যাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১,০২,৮৬১ জন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শীতকালেও ডেঙ্গুর প্রকোপের কথা উল্লেখ করে সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা সতর্ক করেছেন, নিয়মিত পানি নিস্কাশন ও পরিচ্ছন্নতার মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।
নিউজবাংলাদেশ.কম/পলি








